জাতীয়

সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই সংসদ ভবনে বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস (কোভিড-১৯ ) জনিত কারণে এবারের বাজেট অধিবেশনও সাংবাদিকরা সংসদ ভবনে গিয়ে কাভার করতে পারবেন না।
আগামী ২ জুন (বুধবার) বিকেল ৫টায় সংসদের এ অধিবেশন শুরু হবে।এর পর দিন ৩ জুন বাজেট পেস করা হবে।

মঙ্গলবার (২৫ মে) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক করোনা ভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে বাজেট অধিবেশনের সব কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ এ সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনকালীন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

৩ জুন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরপরই সংসদ ভবনস্থ সুভিনির কক্ষ (টানেলের অভ্যন্তরে পূর্ব পাশে) থেকে সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে ‘বাজেট ডকুমেন্টস’ বিতরণ করা হবে। অ্যাক্রিডিটেশন কার্ড দেখিয়ে সংসদ চত্বরে প্রবেশ করে বাজেট ডকুমেন্টস নেওয়া যাবে।

ডকুমেন্টস নিতে প্রত্যেক গণমাধ্যম থেকে একজনের বেশি সদস্য না পাঠানোর জন্য প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা