জাতীয়

চীনা টিকার প্রয়োগ শুরু

সাননিউজ ডেস্ক: দেশে চীনে তৈরি সিনোফার্মের টিকার প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা প্রথম এই ভ্যাকসিন নেন। ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

উদ্বোধনের পর শাহীন আহমেদ ও নিয়ামুল হক নামে আরও দুই জনকে টিকা দেওয়া হয়। এদিন আরও ২৫৭ জন শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ঢামেক কর্তৃপক্ষ।

চীনের এই ভ্যাকসিন প্রদানের মাধ্যমে চীন সরকারের উপহার হিসেবে আসা সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা প্রয়োগের কার্যক্রম শুরু হলো। মেডিক্যাল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিক্যাল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ ছাড়াও আরও তিনটি সরকারি মেডিক্যাল কলেজের এক হাজার শিক্ষার্থীকে প্রাথমিক পর্যায়ে এই টিকা দেওয়া হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, মুগদা মেডিক্যাল কলেজ ও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে আজ এই টিকা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘চীন সরকারের দেওয়া করোনার পাঁচ লাখ টিকা পেয়েছি, যা আড়াই লাখ মানুষকে দেওয়া হবে। জুন থেকে আমরা আরও বেশি মানুষকে টিকা দিতে পারবো।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দেশে টিকা তৈরি করার জন্য। সেজন্য আমরা রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ করছি, তারা যেন আমাদের দেশে প্রযুক্তি এনে টিকা উৎপাদন করতে পারে। চীন ও রাশিয়ার সঙ্গে টিকা সংক্রান্ত যে কর্মযজ্ঞ আছে, তা প্রায় শেষের দিকে।’

ঢাকা মেডিক্যালে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইবিপি-করভির ডোজ নেন শিক্ষার্থী সমতা। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের ২০১৬-১৭ সেশনের ছাত্রী।

‘প্রথম টিকা নেওয়ার বিষয়ে সমতা বলেন, ‘দেশের হয়ে চীনের টিকা প্রথম নিচ্ছি আমি। এটা অবশ্যই আনন্দের বিষয়। এ ছাড়া করোনা প্রতিরোধে সবাইকে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে সরকার। সেই টিকা সবাইকে নিতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য টিকার ব্যবস্থা করেছেন তিনি। আমি সুস্থ আছি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়িতে চলে যাবো।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটো মিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ’র মহাসচিব এম এ আজিজ, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রমুখ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা