জাতীয়

ঈদের পর খুলেছে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক: সরকারি ছুটি ও অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলেছে আজ রোববার (১৬ মে)। ঈদুল ফিতরের ছুটির পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম না চললেও আজ রোববার থেকে অবকাশকালীন বিচারিককাজ শুরু হয়েছে।

রমজান শুরুর আগে গত ৪ এপ্রিল থেকে ঘোষিত লকডাউনের পর থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথমে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত অতিজরুরি বিষয় শুনানির জন্য দুটি বেঞ্চ চালু রাখা হয়। এরপর সরকার ঘোষিত লকডাউনের মেয়াদ বাড়ানোর সাথে সাথে পর্যায়ক্রমে সুপ্রিম কোর্টের ছুটির মেয়াদ বেড়েছে এবং সাথে সাথে সাতটি ভার্চুয়াল বেঞ্চ চালু রাখা হয়েছে হাইকোর্টে।

ঈদুল ফিতরে সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশ সব মিলিয়ে সুপ্রিম কোর্টের সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে গত কয়েক দিন বন্ধ ছিল সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম। তবে ঈদুল ফিতরের পর আজই প্রথম শুরু হলো সুপ্রিম কোর্টের কার্যক্রম।

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর বলেন, আমরা অফিসিয়াল কার্যক্রম শুরু করেছি সকাল থেকে। স্বাস্থ্যবিধি মেনে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী বলেছেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে, সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অফিসের কার্যক্রম শুরু করেছি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ঈদুল ফিতরের পর আমরা স্বাস্থ্যবিধি মেনেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল কার্যক্রম শুরু করেছি আজ।

সরকার ঘোষিত লকডাউনের সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়। এছাড়া আপিল বিভাগে চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি ও আদেশ হয়।

সান নিউজ/এমএ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা