জাতীয়

আবারও বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শনিবার (১৫ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে (শনিবার রাতে) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশসহ সারাবিশ্বে চলমান কোভিড- ১৯ অতিমারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড- ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘ছুটির সময় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হলেও বিশ্ববিদ্যালয় কবে খোলা হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি। এ নিয়ে চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি কতদিন বাড়বে এবং স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারিত হবে।

দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে উদ্বেগ

করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে আসায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ৩০ মার্চ স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দেন। গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রীর এমন ঘোষণার পরপরই বাড়তে থাকে সংক্রমণের হার। শুরু হয় করোনার দ্বিতীয় ঢেউ। পাল্টাতে থাকে পরিস্থিতি। বদলে যায় স্কুল-কলেজ খোলার তারিখ।

নতুন করে তারিখ দিয়ে বলা হয়, ২৪ মে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুলবে স্কুল কলেজও। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সেই তারিখ যখন দোরগোড়ায়, ঠিক তখন দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়েছে রোগীর শরীরে। এতে নতুন করে উদ্বেগ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ নিয়ে।

এদিকে ১৭ মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার কথা থাকলেও সেখান থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলছেন, ১৬ মে পর্যন্ত সরকারি বিধিনিষেধ রয়েছে। সেই বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এই অবস্থায় হল খুলে দেওয়ার কোনো পরিস্থিতি নেই।

এছাড়াও সারাদেশের সব শিক্ষক, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের এক লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীর টিকা গ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে সঙ্গত কারণে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ২৪ মে বিশ্ববিদ্যালয়গুলো খুলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কমিটির সভায় ১৭ মে আবাসিক হল না খোলার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর সৈয়দ গোলাম মোহাম্মদ ফারুক বলেন, করোনাভাইরাস সংক্রমণ ৫ শতাংশের নিচে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়তো সম্ভব হবে না। দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন ধরা পড়ার পর এ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাই আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে অনলাইন ক্লাসে উপজেলা শিক্ষার্থীদের সংযুক্ত করার জন্য বলা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা