জাতীয়

‘অনুপ্রবেশকারীরা দেশে জ্বালাও-পোড়াও করেছে ’

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া হেফাজত ইসলামের নেতাকর্মীদের মুক্তি ও কওমি মাদরাসা খুলে দেওয়াসহ চার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেছেন দলটির নেতারা।

মঙ্গলবার (০৪ মে) রাতে হেফাজতের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল তৃতীয়বারের মতো ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বৈঠক করেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও ওই বাসায় ছিলেন।

বৈঠকের বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘হেফাজত নেতারা যেসব কাজ করেছেন তার কিছু কাজ ভুল হয়েছে বলে স্বীকার করেছেন। বলেছেন, অনুপ্রবেশকারীরা এসব জ্বালাও-পোড়াও, ভাঙচুর করেছে। পরে, তাদের নেতাকর্মীদের ছেড়ে দিতে অনুরোধ করেছেন।’

উত্তরে তারা বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে ধরা হচ্ছে। আবার সন্দেহ করে কাউকে ধরলেও ছেড়ে দেওয়া হয়েছে।’

রাত ৯টা ২০ মিনিটে হেফাজত নেতারা বাসায় ঢোকার পর রাত পৌনে ১২টার দিকে বের হন। পরে হেফাজত নেতারা জানান, তারা স্বরাষ্টমন্ত্রীর কাছে নেতাদের মুক্তি ও কাওমি মাদরাসা খুলে দেওয়াসহ চারটি আবেদন জানিয়েছেন।

এর মধ্যে রয়েছে- হেফাজতের আলেম নেতাদের দ্রুত মুক্তি দেওয়া। গ্রেফতার অভিযান বন্ধ করা। ২০১৩ সালের মামলাগুলো প্রত্যাহার করা এবং দ্রুত কাওমি মাদরাসাগুলো খুলে দেওয়া।

প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে সংগঠনটির সদ্য বিলুপ্ত কমিটির মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদী বলেন, গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এছাড়া কওমি মাদ্রাসা খুলে দেয়াসহ চারটি অনুরোধ করা হয়েছে। কথা হয়েছে মামুনুল হকের বিষয়েও।

প্রসঙ্গত, এরআগে সংগঠনটির তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পরদিন ১৯ এপ্রিল হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠক করেন। এরপর ২৬ এপ্রিল কমিটি ভেঙে আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় হেফাজত। গত রোববার রাতে ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে হেফাজতের আরেকটি অংশের চার নেতা মন্ত্রীর বাসায় গিয়ে বৈঠক করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা