জাতীয়

করোনা: ফাঁকা হচ্ছে আইসিইউ

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের হার দিন দিন কমতে শুরু করেছে। ফলে হাসপাতালগুলোতেও সাধারণ ও আইসিইউ শয্যা পেতে হাহাকার কমে এসেছে। বর্তমানে দেশের মোট আইসিইউ শয্যার অর্ধেকই খালি রয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সারাদেশের মোট এক হাজার ৯০টি কোভিড আইসিইউ শয্যার মধ্যে ৫৮৬টিই খালি রয়েছে।

মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের আট বিভাগের হাসপাতালগুলোর মোট ১২ হাজার ২৮৯টি কোভিড ডেডিকেটেড সাধারণ শয্যা রয়েছে। এর মধ্যে এখন ৯ হাজার ২৯১টি শয্যাই খালি রয়েছে। এছাড়াও এক হাজার ৯০টি কোভিড আইসিইউ শয্যার মধ্যে ৫৮৬টিই খালি রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১৬৯টি করোনার সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১৩০টি; সেখানে ২৬ আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে আটটি। ৫০০ শয্যা বিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩০০টি সাধারণ শয্যার ২১১টিই খালি রয়েছে; ১০ আইসিইউর সবগুলোতেই রোগী ভর্তি রয়েছে।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৭৪টি সাধারণ শয্যার মধ্যে ১২৫টিই খালি রয়েছে; ১৬ আইসিইউর ৯টিতেই কোনো রোগী নেই।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ঢাকা মহানগরের ১৩টি সরকারি হাসপাতালের মধ্যে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৭০৫টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ২৮৬টি, মোট ২০ আইসিইউর একটিও খালি নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ২৩০টি সাধারণ শয্যার মধ্যে খালি ১৪৪টি, ২০টি আইসিইউ শয্যার ৬টি খালি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মোট ৩০০ সাধারণ শয্যার ২১১টি খালি পড়ে আছে, ১০ আইসিইউ শয্যার সবকটিতেই রোগী ভর্তি।

মুগদা জেনারেল হাসপাতালের মোট ৩৬০টি সাধারণ শয্যার মধ্যে বর্তমানে ২৬৪টি খালি রয়েছে, ২৪ আইসিইউ শয্যার খালি রয়েছে ৫টি। কুয়েত মৈত্রী হাসপাতালের মোট ১৬৯টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৩০টি এবং ২৬ আইসিইউ শয্যার খালি রয়েছে আটটি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের মোট ১৭৪টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১২৫টি এবং মোট এদিকে, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ২৮৮টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ২০৪টি এবং ১০ আইসিইউ শয্যার খালি ৫টি।

সরকারি কর্মচারী হাসপাতালের ৯৪টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৮৪টি এবং ৬ আইসিইউ শয্যার মধ্যে খালি ৩টি। রাজারবাগ পুলিশ হাসপাতালের ৪৮৫টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৪০৯টি এবং ১৫ আইসিইউ শয্যার মধ্যে খালি ৮টি। সংক্রামক ব্যাধি হাসপাতালের ১০টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৯টি।

জাতীয় হৃদরোগ হাসপাতালের (এনআইসিভিডি) মোট ১৩৭টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১১৯টি। টিবি হাসপাতালের ২০০টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১৮৬টি এবং ৫ আইসিইউ শয্যার মধ্যে খালি ৪টি।

মহাখালীর ডিএনসিসি মার্কেটে নির্মিত হাজার শয্যার করোনা হাসপাতালে মোট ২০০ সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১৬৩টি এবং ১০০ আইসিইউ শয্যার খালি রয়েছে ২৬টি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা