জাতীয়

ভ্যাকসিন পেতে ওয়াশিংটনকে ঢাকার চিঠি

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন আনতে চায় সরকার। এ লক্ষ্যে ওয়াশিংটনকে চিঠি পাঠিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন রয়েছে। এই ভ্যাকসিন অনুদান হিসেবে আনার জন্য ওয়াশিংটনকে চিঠি দিয়েছে ঢাকা। তবে অনুদান হিসেবে না পাওয়া গেলে সরকার সেখান থেকে কিনে আনতেও সম্মতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ অ্যাস্ট্রেজেনেকার টিকা আনতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকাও বিখ্যাত। তবে ফাইজারের টিকা রক্ষাণাবেক্ষণে মাইনাস ২৭ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। সে কারণে সরকার এই টিকা আনতে আগ্রহী নয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত জন কেরি ঢাকা এলে টিকার বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছিল। জন কেরি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে জুন মাসের পর বাংলাদেশ চাইলে টিকা পেতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফাইজার টিকা আনতে বেসরকারি কোনো প্রতিষ্ঠান চাইলে আনতে পারবে। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানকে এই টিকা আনতে সম্মতি দেওয়া হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা