জাতীয়

‘সরকারের উদ্যোগে করোনা আক্রান্তের সংখ্যা এখন নিম্নমুখী’

নিজস্ব প্রতি‌বেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনা ভাইরাসের কারণে বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা নেমে আসলেও সরকার কোভিড নিয়ন্ত্রণে অনেকাংশে সফল হয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে দেশে করোনা আক্রান্তের হার নেমে এসেছে।

মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মহামারি কালে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দুরত্ব মেনে চলাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সোমবার (৩ মে) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত এবং পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প‌রি‌বেশ মন্ত্রী এসব বলেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবার এবং পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের জন্য বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার জন্য জন প্রতি ৫০০ টাকা ও ৪৫০ টাকা হারে ১৬ হাজার ৭শ ৮টি পরিবারকে মোট ৭৭ লক্ষ ৮৩ হাজার ৬শ টাকা বিতরণ করা হয়।

তিনি বলেন, দেশের মানুষ যাতে করোনাভাইরাস এর কারণে ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ যাতে অসহায় না হয়ে পড়েন এবং মানুষের যেন খাদ্যের অভাব না হয় এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় চিন্তা করেন। কৃষকগণ যাতে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পায়, বঞ্চিত না হয় বা প্রতারিত না হয় সে দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে এও ব‌লেন তি‌নি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সােয়েব আহমদ, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মােহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।

সান‌নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা