জাতীয়

হেফাজত নেতা আজিজুল-জালাল-জুবায়ের ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের তিন নেতার ফের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নেতারা হলেন সংগঠনটির সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন ও ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদ। আজ সোমবার (৩ মে) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর মধ্যে আজিজুল হক ইসলামাবাদীর দুই মামলায় সাত দিন, জালাল উদ্দিনের এক মামলায় তিন দিন এবং জুবায়ের আহমেদের দুই মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

৩ মে তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় বায়তুল মোকাররমে চলতি বছরের মার্চ মাসে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের তিনজনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বায়তুল মোকারমে চলতি বছরের মার্চ মাসে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা আরেক মামলার সুষ্ঠু তদন্তের জন্য আজিজুল হক ইসলামাবাদীকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আর ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য জুবায়ের আহমদকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১১ এপ্রিল আজিজুল হক ইসলামাবাদীকে, ১৭ এপ্রিল মাওলানা জালাল উদ্দিনকে এবং ১৬ এপ্রিল মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করে আদালত।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা