জাতীয়

সংক্রমণ কমেছে, তবে আত্মতুষ্টির সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: লকডাউনের কঠোর বিধিনিষেধ জা‌রি আ‌ছে এখনও। যা চল‌বে ১৬ মে পর্যন্ত। চলমান বিধিনিষেধ আরোপের আগে শনাক্তের হার ২৪ শতাংশ পর্যন্ত উঠেছিল। এখন তা ধাপে ধাপে কমে ১০ শতাংশের ঘ‌রে নে‌মে এ‌সে‌ছে। এ‌প্রেক্ষি‌তে স্বাস্থ্য অধিদফতরের দা‌বি দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। ত‌বে এতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।

সোমবার (৩ মে) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ সব তথ‌্য জা‌নি‌য়েছেন।

অন‌্যান‌্য স্বাস্থ‌্য বিশেষজ্ঞরাও বলছেন, সংক্রমণ ও মৃত্যু কমলেও খুশি হওয়ার কিছু নেই। বিধিনিষেধ ঢিলেঢালা হলেই আবার সংক্রমণ বেড়ে তৃতীয় ঢেউয়ে রূপ নিতে পারে। তাই মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, করোনার যে দ্বিতীয় ঢেউ আমাদের মধ্যে এসেছিল, সেটি কমতে শুরু করেছে। আমরা যদি সর্বশেষ গতকাল পর্যন্ত দেখি, শনাক্তের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এতে করে আমাদের আত্মতুষ্টি বা করোনা চলে গেছে, এরকম ভাবার সুযোগ নেই। এখন ঈদকে কেন্দ্র করে যেকোনো মুহূর্তে আবার করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে।

অধ্যাপক বলেন, আমরা দেখছি যে, বিভিন্ন শপিংমলে, বিভিন্ন দোকানে মানুষের উপচেপড়া ভিড় তৈরি হয়েছে। অনেকেই ঈদের বাজার করতে বের হচ্ছেন। সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই যে স্বাস্থ্যবিধি মানার কথা ছিল, সেটি করা হচ্ছে না। মনে রাখতে হবে স্বাস্থ্যবিধি পালনে অবহেলা করছেন মানেই কিন্তু আপনারা আশপাশ থেকে সংক্রমিত হয়ে পরিবার ও নিকটজনকে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারেন। আমরা দেখছি অনেকেই বাই‌রে এ‌সে মাস্ক খুলে ইফতার খাচ্ছেন, ভাবছেন এতে করে বিপদের আশঙ্কা নেই। এতেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। আপনারা বাইরে এসে খাবার গ্রহণ একেবারেই এড়িয়ে চলুন। বাইরে এসে কোনো অবস্থাতেই যেন মাস্ক খোলা না হয়, সঠিক নিয়মে যেন সেটি ব্যবহার করা হয়। শারীরিক দূরত্বও যেন মেনে চলা হয়, সেদিকে খেয়াল রাখুন।

তিনি আরও বলেন, আমরা যে বিধিনিষেধের কথা বলছি, এটা কিন্তু আমাদের সবাইকে মিলেমিশে করতে হবে। কাঁচাবাজার, দোকানপাট, শপিংমল, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যারা আছেন প্রত্যেকে যদি বিধিনিষেধগুলো প্রতিপালন করেন এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাগুলো নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে রাখেন এবং নিজেরা সচেতন থাকেন তাহলে কাজটি সহজ হয়ে যায়।

টিকা প্রসঙ্গে অধিদফতরের এই মুখপাত্র বলেন, আমরা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে যে পরিমাণ টিকা প্রত্যাশা করেছিলাম, সেটি এখনও পাইনি। সেটি যোগাড় করার জন্য বিভিন্নভাবে যোগাযোগ চলছে। ভারতের বাইরে যেসব দেশে অক্সফোর্ডের টিকা উৎপন্ন করা হয়, সেগুলোতেও যোগাযোগ চলছে। প্রথম ডোজ নেওয়ার পর পরিস্থিতির কারণে যাদেরকে অন্য জেলায় যেতে হচ্ছে এবং থাকতে হচ্ছে, তাদের জন্য দ্বিতীয় ডোজ গ্রহণ সহজ করা হয়েছে। এখন থেকে এক জেলা থেকে আরেক জেলায় গিয়েও দ্বিতীয় ডোগ গ্রহণ করা যাবে। বিশেষ করে ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের যেসব প্রতিষ্ঠানে নেওয়া যাবে, সেগুলো হচ্ছে- কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে জেলার ভেতরে পরিবর্তন করতে চান, তাদের ব্যাপারে সম্ভব হবে না।

সান‌নিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা