জাতীয়

৬ লাখ পরিবারকে ২৫১৫ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রকোপে দেশের অধিকাংশ মানুষ আর্থিক সঙ্কটে রয়েছেন। এই সঙ্কট দরিদ্র পরিবারে প্রকট আকার ধারন করেছে। ফলে তারা খাদ্য, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। এমনকি আসন্ন ঈদ উদযাপন নিয়ে চিন্তায় রয়েছে তারা।

এ অবস্থায় দেশের ৬ লাখ দরিদ্র পরিবারকে ২ হাজার ৫১৫ টাকা করে নগদ প্রণোদনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ মে মোবাইল আর্থিক পরিসেবা বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে এই টাকা প্রদান করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সত্যিকার অর্থেই যাদের সহযোগিতা দরকার তাদের এই সহায়তা দেয়া হবে। এই নগদ প্রণোদনা দরিদ্রদের খাদ্য বা ওষুধের মতো প্রতিদিনের প্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়তা করবে। একই সাথে ঈদ উৎসবের আগে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।

জানা গেছে, গত বছর দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে প্রধানমন্ত্রী সারা দেশে ৩৫ লক্ষ দরিদ্র পরিবার এবং দুর্বল গোষ্ঠীকে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন। তখন অবশ্য সুবিধাভোগীর তালিকা প্রস্তুত নিয়ে নানা প্রশ্ন ওঠে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর একইভাবে দরিদ্র পরিবারের মাঝে এই প্রণোদনা দেওয়া হবে। এছাড়া চলতি বছর বজ্রপাত, হিটওয়েভ, ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ায এক লাখ কৃষকও প্রণোদনা পাবেন।

সাননিউজ/আরএম/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা