জাতীয়

লকডাউন মানতে সরকার ভয় দেখাচ্ছে : মান্না

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না চলমান লকডাউন প্রসঙ্গে বলেছেন, লক ডাউন মানতে সরকার আমাদের ভয় দেখোচ্ছে। কিন্তু কেউ ভয় পাচ্ছেও না,লকডাউন মানছেও না। গত বছরও সরকার লকডাউন ঘোষণা করে তা মানাতে পারেনি।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আবার লকডাউন দেয়া হলে সমাজের সব শ্রেণীর মানুষের সাহায্য সহযোগীতা নিশ্চিত করতে হবে। আমাদের মানুষ বাঁচাতে হবে। মানুষ বাঁচানো চেয়ে বড় কোনো উন্নয়ন হতে পারে না। এই মুহুর্তে দেশের দুই কোটি পরিবারকে মাসে ১০ হাজার করে টাকা দিতে হবে।

যারা সাহায্য পাওয়ার যোগ্য তারা যেন নিজেদের সাহায্য পাওয়ার অধিকার আদায়ে রাজপথে নেমে আসেন আহ্বান জানন তিনি।

তিনি আরও বলেন, লকডাউন দিয়ে ইউরোপ-আমেরিকার কথা বলা হচ্ছে। বলা হচ্ছে-সেদেশের মানুষ ঘর থেকে বের হন না, তারা লকডাউন মানেন। মনে রাখতে হবে, তাদের খাবারের চিন্তা নেই। কারণ সবকিছু তাদেরজন্য সরবরাহ নিশ্চিত করা হয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন।

বুধবার নাগরিক ঐক্যর উদ্যোগে করোনার সর্বশেষ এবং মানুষ বাঁচানোর চেয়ে বড় কোনো উন্নয়ন হতে পারে না শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে নাগরিক ঐক্যর আনিসুর রহমান খসরু, শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, লুৎফর নাহান মিনু, রাজ্জাক সুহৃদ, সাকিব আরমান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

করোনার নতুন ভেরিয়েন্ট সম্পর্কে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা গত বছরের মার্চে এ ভেরিয়েন্ট সম্পর্কে জেনেছি। এ দীর্ঘ সময়ের মধ্যদিয়ে আমরা অনেক কিছু জেনেছি। তবুও কেন আমরা এ চলমান সংকট মোকাবেলায় প্রস্তুতি ও সাবধান হলামনা। এখন কিন্তু এ নিয়ে প্রশ্ন উঠার উঠার সুযোগ আছে। আসলে ঐ সময়ে আমরা ব্যস্ত ছিলাম শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান নিয়ে।

ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে চিকিৎসকদের সঙ্গে রীতিমত প্রতারণা করে আসছে সরকার এমন অভিযোগ মান্নার। তিনি বলেন, করোনা যোদ্ধা কোনো চিকিৎসক মারা গেলে তাকে ৫০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু এ পর্যন্ত মাত্র একজন চিকিৎসক সেই টাকা পেয়েছেন, যিনি প্রথম মারা গিয়েছিলেন। এরপর এখন পর্যন্ত আরও ১৭০ জন চিকিৎসক মারা গেলেও তাদের পরিবারকে একটি টাকাও দেয়নি সরকার। এটা চিকিৎসকদের সঙ্গে প্রতারণা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা