জাতীয়

‘আমাদের যে অক্সিজেন আছে এটাই যথেষ্ট’

নিজস্ব প্রতিনিধি: আমাদের যে অক্সিজেন আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও বলেন ভারত থেকে নিয়মিত আমাদের যে অক্সিজেন আসত, সেটি গত এক সপ্তাহ ধরে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। তবুও আমাদের কোনো সমস্যা হবে না।

বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় ১৫০ শয্যার অ্যাজমা সেন্টারকে করোনা হাসপাতাল হিসেবে উদ্বোধনের অনুষ্ঠানে (ভার্চুয়াল) যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা লিক্যুইড অক্সিজেন ব্যবহার করেছি, পাশাপাশি আমরা এখন গ্যাস অক্সিজেনের ব্যবহারের ব্যবস্থা করেছি। আমরা লিক্যুইড অক্সিজেন আরও বেশি করে মজুত করারও ব্যবস্থা করেছি। এখনও আমরা ভালো আছি। কিন্তু আমরা চাই না, রোগীর সংখ্যা তিনগুণ বেড়ে যাক। তখন আমরা সামাল দিতে সমস্যায় পড়ে যাব।

তিনি বলেন, ভারত এত বড় ও শক্তিশালী রাষ্ট্র, কিন্তু আজ ভারতের প্রধানমন্ত্রী বলছেন, করোনাভাইরাস তাদেরকে নাড়িয়ে দিয়েছে। এত বেশি রোগী যদি হয়ে যায়, তাহলে তো কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব নয় এটাকে নিয়ন্ত্রণ করা। তাদের অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালগুলোতে শয্যার অভাব হয়ে গেছে।

আমরা দেখতে পাচ্ছি, বেবিট্যাক্সিতে ওখানকার (ভারত) হাসপাতালের সামনে রোগীরা অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে, সেখানেই মারা যাচ্ছে। তারা হাসপাতালের ভেতরেও ঢুকতে পারছে না। আল্লাহর রহমতে আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটেনি।

জাহিদ মালেক বলেন, আমাদের দেশে প্রত্যেকটা রোগীকে হাসপাতালে জায়গা দেওয়া হয়েছে। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো আমাদেরকে সহযোগিতা করেছে। শুরুতে তাদের এক হাজার শয্যা থাকলেও পরবর্তী সময়ে সেটিকে তারা দুই হাজার শয্যা করেছে।

আমরাও সরকারিভাবে ছয় থেকে সাত হাজার শয্যার ব্যবস্থা করেছি। কিন্তু এভাবে যদি রোগীর সংখ্যা বাড়তে থাকে, তাহলে তো একটা পর্যায়ে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।

মন্ত্রী বলেন, আমাদের সংক্রমণের হার কমে আসছে। গত সপ্তাহে সংক্রমণের হার ২৪-এ উঠেছিল। এখন তা কমে ১২/১৩-তে নেমেছে। এটা আমাদের জন্য আশার আলো। আমরা চাই এটা আরও কমে আসুক। এই সময়ে যদি আমরা সবাই মিলে একযোগে কাজ করি, তাহলে আমরা করোনাকে প্রতিরোধ করতে পারব।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি। ওনার পরামর্শ নিয়ে কাজ করছি। তিনি টিকার জন্যও কাজ করছেন। স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। আমরা সেইভাবে কাজগুলো করে যাচ্ছি।

বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, আমরা লকডাউন দিয়েছি, কিন্তু আমাদের তো ১৭ কোটি মানুষ রয়েছে। এখানে অনেক মানুষ দরিদ্র। লকডাউন দিলে তো তাদের জন্য চলতে সমস্যা হয়ে যায়। সুতরাং লকডাউন আমাদের জন্য একমাত্র সমাধান নয়।

কিন্তু দীর্ঘ সময় মাস্ক পরতে পারি, দূরত্ব বজায় রাখতে পারি। এ কাজটি আমরা যেখানেই যাই না কেন, সেখানে করতে পারি। তাহলে করোনা নিয়ন্ত্রণে চলে আসবে। পাশাপাশি টিকাও একটি বড় বিষয়।

টিকা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, অনেকদিন হলো আমরা টিকা কার্যক্রম শুরু করেছি। এখনও আমরা টিকা দিচ্ছি। কিন্তু এখন যেহেতু আমাদের সোর্স থেকে ঠিকমতো টিকা পাচ্ছি না, সেই কারণে নতুন কোনো সোর্স খুঁজেছি।

ইদানীং আপনারা জানেন, রাশিয়ার স্পুটনিক-৫ টিকার বিষয়েও আমরা একটি আশ্বাস পেয়েছি। তারা আমাদেরকে টিকা দেবে এবং আমাদের দেশে তৈরি করবে। চীন থেকেও আমরা একই রকমের আশ্বাস পেয়েছি, তারাও আমাদের টিকা দেবে এবং বাংলাদেশে তৈরি করবে। এই বিষয়গুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তবে এগুলো দীর্ঘমেয়াদি এটা কবে শেষ হবে এটা বলা খুবই মুশকিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা