জাতীয়

রাশিয়া ও চীনের টিকা বাংলাদেশে উৎপাদনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : রাশিয়া ও চীনের দুটি ভ্যাকসিন দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (২৮ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে দুটি দেশের ভ্যাকসিন দেশে উৎপাদনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেন, ‘ভ্যাকসিনের বিকল্প সোর্স করতে হবে। এর অর্থ এই না যে প্রথম সোর্স বাতিল হয়ে গেছে। প্রথম সোর্স (ভারতের সেরাম) পারসু করে যাচ্ছি, বিকল্প হিসেবে চায়না ও রাশিয়ার ভ্যাকসিন নিয়ে আলোচনা চলছে।’

মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেন, ‘রাশিয়ার স্পুতনিক-ভি এবং চীনের সিনোফার্মের ভ্যাকসিন দেশের প্রতিষ্ঠানে উৎপাদনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের কয়েকটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে।’

তবে কোন কোন প্রতিষ্ঠানের এই সক্ষমতা আছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা