জাতীয়

করোনা আক্রান্ত সাংবাদিকদের পাশে ‘পাথওয়ে’র ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউ চলছে দেশে। এ ভাইরাসে চিকিৎসক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো সম্মুখযোদ্ধা হিসেবে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন গণমাধ্যমকর্মীরা।

করোনার এই ঢেউয়ের মধ্যে আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে অলাভজনক সামাজিক সংগঠন ‘পাথওয়ে’। গণমাধ্যমকর্মীদের জন্য চালু করেছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা।

করোনায় আক্রান্ত হয়ে গণমাধ্যমকর্মীরা সহযোগিতা চাইলেই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে ‘পাথওয়ে’।

করোনার প্রাদুর্ভাবের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর মতোই ঝুঁকি নিয়ে গণমাধ্যমে নিত্যদিনের খবর প্রচারে কাজ করছেন সংবাদকর্মীরা।

ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হাজারো গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন অনেকে।

সংগঠনটি জানায়, গত বছরের ১৪ মে গণমাধ্যমকর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করে প্রতিষ্ঠানটি। গণমাধ্যমকর্মী ও তাদের পরিবার করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে যাওয়া, আসার বন্দোবস্ত করেছে প্রতিষ্ঠানটি। এবার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেবাটি ফের চালু করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) ‘পাথওয়ে' এর নির্বাহী পরিচালক মো. শাহীন বলেন, জনগণের কাছে প্রতিদিনের সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সংবাদকর্মীদের বাইরে অবস্থান করতে হয়। প্রতি মুহূর্তে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করায় তাদের অনেকে আক্রান্ত হচ্ছেন। এই দুর্যোগ সময়ে সামাজিক সংগঠন ‘পাথওয়ে” গণমাধ্যমকর্মীদের হাসপাতালে নেওয়া আনার জন্য ২৪ ঘণ্টা ৬টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেবা প্রদান করছে।

https://docs.google.com/.../1FAIpQLSfretUrPWnyOd.../viewform এই লিংকে ঢুকে তা পূরণ করে সাবমিট করলেই ঠিকানা মতো পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স।

জানা গেছে, সংগঠনটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করে এরইমধ্যে সবার কাছে বেশ সুনাম কুড়িয়েছে। এছাড়াও মানবিকতার তাগিদে পবিত্র মাহে রমজানে ট্রাফিক পুলিশের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সামাজিক সংগঠন ‘পাথওয়ে’।

এছাড়া ‘পাথওয়ে’ সম্পূর্ণ বিনামূল্যে ‘হ্যালো ডক্টর’ নামে টেলিমেডিসিন সেবা দিচ্ছে এবং লকডাউনে কর্মহীন মানুষের পাশপাশি, পথচারী ও তৃতীয় লীঙ্গের মানুষদের প্রতিদিন বিনামূল্যে ত্রাণ সহায়তা দিচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা