জাতীয়

ইবাদতের পর্যাপ্ত সুযোগ পাবেন ৫ হেফাজত নেতা

নিজস্ব প্রতিনিধি: হেফাজত ইসলামের পাঁচ নেতাকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড চলাকালে তাদের ইবাদত করার পর্যাপ্ত সুযোগ করে দেয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

হেফাজতের ওই নেতারা হলেন- কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং খেলাফত মজলিসের নায়েবে আমির খুরশিদ আলম কাসেমী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইন, ঢাকা মহানগরের সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদের ও হেফাজত নেতা মাওলানা সানাউল হক।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় ২০১৩ সালে পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় তাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদন মেজবাহ আদালতের কাছে একটি আবেদন করেন। আবেদনে তিনি বলেন, মামলার আসামিরা ধার্মিক। এখন রমজান মাস চলছে। এই রমজানে মুসলমানদের জন্য ইবাদত-বন্দেগির মাস। তাই রিমান্ড চলাকালীন তাদের ইবাদত করার সুযোগ করে দেয়ার জন্য আবেদন করছি।

আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে তাদের ইবাদত করার পর্যাপ্ত সুযোগ করে দেয়ার জন্য নির্দেশ দেন।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা