জাতীয়

‘সময়ের চাহিদা পূরণে আইন সংশোধনের উদ্যোগ’

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের অধীন সকল প্রতিষ্ঠানসমূহের আইনগুলোকে সময়ের চাহিদা পূরণের জন্য আইন শোধন করার উদ্যোগ নেয়া হচ্ছে ।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে ক্ষমতায়ন এবং জবাবদিহি করতে হবে । সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে সবাই মিলে একসাথে কাজ করলে দেশ কখনোই পিছিয়ে থাকবে না বলেন তিনি।

বৃহস্পতিবার তার বাসভবনে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম বিষয়ক দেশের সকল জেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ তথ্য জানান।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেনসহ বিশ্বের অনেক দেশ সময়ের প্রেক্ষিতে এবং জনমানুষের শান্তিকামনায় নতুন নতুন আইন প্রবর্তন এবং আগের আইনগুলোকে সংস্কার ও পরিবর্তন করেছে। আমাদের দেশের আর্থ-সামাজিক অবস্থা, বর্তমান প্রেক্ষাপটসহ সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আইনগুলোকে সময় উপযোগী এবং শক্তিশালী করতে সংস্কার/কিছু পরিবর্তন প্রয়োজন। এলক্ষ্যে তাঁর মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ নিচ্ছে ।

মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং মন্ত্রণালয়ের অন্যান্য প্রতিষ্ঠান/অধিদপ্তর সাধারণ মানুষকে নিবিড়ভাবে সেবাদান করে থাকে। এসব প্রতিষ্ঠান সাথে দেশের আর্থ-সামাজিকসহ অনেক কর্মকাণ্ড বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা জড়িত। করোনা মহামারির এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে । অন্যথায় বিশাল সংখ্যক শ্রমজীবি মানুষ আয় বঞ্চিত হলে গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থা কঠিন বাস্তবতার সম্মুখিণ হবে। এ কারণে প্রতিটি প্রতিষ্ঠানের সাথে অনলাইনে সভা করে স্বাস্থ্য বিধি মেনে উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে সবাইকে উৎসাহ-উদ্দীপনা প্রদানের পাশাপাশি স্ব স্ব দায়িত্ব সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, যত বড়ই দুর্যোগ আসুক না কেন সরকারের সাথে দেশের মানুষ একত্র হয়ে কাজ করলে সকল বাধা উপেক্ষা করে দেশ স্বমহিমায় উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে । করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করে মানুষের জীবন-জীবিকা সমুন্নত রেখে উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আমার গ্রাম, আমার শহর প্রধানমন্ত্রীর দর্শন বাস্তবায়নের জন্য সকল জেলা পরিষদের চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় শহরের সব সুযোগ সুবিধা গ্রামে পৌঁছে দিতে সরকার নিরলস কাজ করছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রোগ্রামের ফলে বয়ষ্কভাতা, বিধবাভাতা এবং প্রতিবন্ধিভাতা প্রদানসহ অসহায় গরীব-দুঃস্থ ও ছ্ন্নিমূল মানুষের জীবনজীবিকায় পরিবর্তন এসেছে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল জেলা পরিষদ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন ।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা