জাতীয়

করোনায় আরও ৯৮ জনের মৃত্যু, শনাক্ত ৪০১৪

সাননিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ৩৬ জন। মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ জন এবং বাসায় ছয়জনের মৃত্যু হয়। এ নিয়ে বৈশ্বিক এই মহামারিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৭৮১ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে।

এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনা আক্রান্ত হয়ে ১০১ জন এবং ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। আর গত ১৯ এপ্রিল (সোমবার) ১১২ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। যা একদিনে এখনও পর্যন্ত সর্বোচ্চ। সবশেষ বুধবার (২১ এপ্রিল) দেশে ৯৫ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৪৯টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে মোট ২৭ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪ হাজার ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। তবে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত রোগী শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

এদিকে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ২৬৬ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ২০ জন এবং ষাটোর্ধ্ব ৫৯ জন। বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ছয়জন, খুলনায় পাঁচজন, সিলেটে চারজন, রংপুরে তিনজন এবং ময়মনসিংহে পাঁচজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা