জাতীয়

সন্তান জন্ম দিয়েই করোনায় গণমাধ্যমকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সকালে মেয়ে সন্তানের জন্ম দিয়েছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা। বিকেলে মারা গেলেন করোনায় আক্রান্ত এই গণমাধ্যমকর্মী।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান তিনি। সন্তানসম্ভবা অবস্থায় প্রায় এক সপ্তাহ তিনি করোনার সঙ্গে লড়াই করেছেন। আজ (শুক্রবার) সকালে তার সন্তানের জন্ম হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৭১ টিভির প্রযোজক মাজহারুল মাসুম বলেন, বিকেলে তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এটি একবোরেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু মেনে নেয়া যায় না। সকালে তার সন্তানের জন্ম হয়েছে। একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার শাশুড়ি। এছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত।

রিফাতের সহকর্মী ও বন্ধু তারেক হাসান জানান, রিফাতের যমজ দুটো সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। আজ সকালে ইমপালস হাসপাতালে রিফাতের কন্যা সন্তানের জন্ম হয়েছে। সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। এ কারণে সকালেই তার কন্যা সন্তানকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তাকে বিশেষভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি জানান, প্রয়াত রিফাতের স্বামী নাজমুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে ভর্তি আছেন। রিফাতের এমন মৃত্যুতে পরিবার শুধু নয়, তার সহকর্মীরাও শোকাহত।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এর আগ পর্যন্ত ৩৪ জন সাংবাদিকের মৃত্যু হয়েছিল। রিফাতকে নিয়ে এ সংখ্যা ৩৫ হলো। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৪ জন সংবাদকর্মী। গত ১০ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে মারা যান প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা