সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
জাতীয়

আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক : দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোশিয়েশনের) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আজ সোমবার (১২ এপ্রিল)। সভায় ২০২১-২০২২ সালের জন্য সমিতির নব-নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করবে। সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বেলা ২টায় সাধারণ সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতি এএম আমিন উদ্দিন নবনির্বাচিত সভাপতি আবদুল মতিন খসরুর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। নতুন সভাপতি আবদুল মতিন খসরু হলেও বর্তমান সম্পাদক রুহুল কুদ্দুস কাজল তার পদে পুননির্বাচিত হয়ে বহাল রয়েছেন।

এবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪টি পদের মধ্যে ৮টি পদে বিজয়ী হয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সাদা প্যানেল’র প্রার্থীরা। আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা ৬টি পদে বিজয়ী হয়।

সে হিসেবে একবছর পর সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এ সংগঠনের কর্তৃত্ব আওয়ামীপন্থী আইনজীবীদের হাতে ফিরল।

সভাপতি, একটি সহ-সভাপতি, একটি সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ ও চারটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের প্রর্থীরা। আর সম্পাদক, একটি সহ-সভাপতি, একটি সহ-সম্পাদক ও তিনটি সদস্য পদ পেয়েছে বিএনপিপন্থী নীল প্যানেল।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের প্রার্থী মো. ইকবাল করিম। সহ-সম্পাদকের দুটি পদের মধ্যে একটিতে জয় পেয়েছেন নীল প্যানেলের মাহমুদ হাসান।

সাতটি সদস্য পদের মধ্যে সাদা প্যানেলের যে চার প্রার্থী বিজয় হয়েছেন তারা হলেন, হলেন এ বি এম শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান, মিন্টু কুমার মণ্ডল, মুনতাসীর উদ্দিন আহমেদ।

আর নীল প্যানেলের বিজয়ীরা হলেন, এস এম ইফতেখার উদ্দিন আহমেদ, পারভীন কাওসার ও রেদওয়ান আহমেদ।

সান নিউজ/এমএ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা