মিতা হকের মৃত্যুতে খেলাঘরের শোক 
জাতীয়

মিতা হকের মৃত্যুতে খেলাঘরের শোক 

সান নিউজ ডেস্ক : দেশের নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর। ছোটবেলা থেকেই খেলাঘর পরিবারের সদস্য এই গুণি শিল্পীর বিদেহি আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে দেশের সবচেয়ে বড় শিশু-কিশোর সংগঠনটি।

রোববার (১১ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিতা হক। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেও হার্ট অ্যাটাক করেন, দীর্ঘদিন ধরে কিডনি রোগেও ভুগছিলেন তিনি।

মিতা হক খেলাঘরের শিশু প্রতিনিধি হয়ে ১৯৭৪ সালে তৎকালীন পূর্ব জার্মানির রাজধানী বার্লিনে আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থার (সিমিয়া) আন্তর্জাতিক শিশু ক্যাম্পে যোগ দেন। অধ্যাপক পান্না কায়সারের নেতৃত্বে পাঁচ সদস্যের শিশু প্রতিনিধি দলে খেলাঘরের তাহমিন সুলতানা স্বাতী ও কচি কাঁচার মেলার প্রতিনিধি বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটনসহ শুক্লা রায় ও ইশরাত নিগাহ বোখারীও ছিলেন। শিল্পী মিতা হককে সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদকে ভূষিত করে খেলাঘর।

শোকবার্তায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা বলেন, ‘মিতা হক তার গানের মধ্য দিয়ে রবীন্দ্রসংগীত প্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে খেলাঘর তথা এদেশের শিশু-কিশোর আন্দোলনে তার অবদানও চিরস্মরণীয়। তার হঠাৎ প্রস্থানে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহসা পূরণ হবার নয়।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা