এলপি গাসের মূল্য নির্ধারণ
জাতীয়

এলপি গাসের মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : ভোক্তাপর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) মূল্য ৯৭৫ টাকা এবং সরকারি এলপিজির মূল্য ৫৯১ টাকা ঘোষণা করা হয়েছে। অটোগ্যাসের মুসক ৪৭.৯২ টাকা দর ঘোষণা করছে বিইআরসি। এই দাম ১২ এপ্রিল থেকে কার্যকর হবে।

সোমবার (১২ এপ্রিল) ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ দর ঘোষণা করে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)।

এতে অংশ নেন বিইআরসি’র চেয়ারম্যান আব্দুল জলিল কমিশনের সদস্য, মকবুল ই ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান প্রমুখ। সরকার প্রথমবারের মতো এই এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করলো।

বিইআরসি চেয়ারম্যান বলেন, বিইআরসির আইন অনুযায়ী বিদ্যুৎ এনার্জি ও পেট্রোলিয়াম এনার্জির মূল্যহার নির্ধারণ করার এখতিয়ার। পেট্রোলিয়াম পণ্যের আপস্টিম ও ডাউনস্টিম দুটি বিষয় থাকে। আমরা ডাউনস্টিমের দর নির্ধারণ করি। ৩টি প্রবিধানমালা খসড়া করেছি, প্রবিধানমালা এখন চুড়ান্ত হয়নি। আমাদের আইনি অধিকার বাস্তবায়নের জন্য ক্যাব একটি রিট দায়ের করে। কোটের আদেশের প্রেক্ষিতে গণশুনানি নেওয়া।

তিনি বলেন, এতোদিন এলপিজির দাম ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। দর নির্ধারণের বিষয়ে অনেকদিন ধরেই কথা হলেও জ্বালানি বিভাগ, বিইআরসি নাকি বিপিসি করবে সে নিয়ে ছিল রশি টানাটানি। সর্বশেষ ক্যাবের এক রিটের প্রেক্ষিতে হাইকোট এলপিজির দর নির্ধারণ না করায় বিইআরসিকে শোকজ করে। সে মোতাবেক দর চুড়ান্ত করার প্রক্রিয়ায় অংশ হিসেবে ১৪ জানুয়ারি গণশুনানি গ্রহণ করে বিইআরসি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা