জাতীয়

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বইমেলা

নিজস্ব প্রতিবেদক : সন্ধ্যার সময় হঠাৎ করে ঝড় শুরু হয় রাজধানীতে। বইমেলায় তখনও পাঠক ও প্রকাশকরা ছিলেন। ঝড়ের তীব্রতা দ্রুতই বেড়ে গেলে পাঠকদের অনেককে নিরাপদ জায়গায় অবস্থান নিতে দেখা যায়। আর স্টলের কর্মীদের ঝড়ের কবল থেকে বই রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে দেখা যায়।

রোববার (০৪ এপ্রিল) বিকেল সাড়ে ৬টায় পর বইমেলা প্রাঙ্গণের পরিস্থিতি ছিল এমন।

সরজিমনে দেখা যায়, হঠাৎ দমকা হাওয়ায় এলোমেলো হয়ে যায় বইমেলার চেনার রূপ। এসময় বেশ কয়েকটি স্টল আংশিকভাবে ভেঙে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। এসব স্টল এর মধ্যে রয়েছে বেহুলা বাংলা, বাবুই প্রকাশনি, আদিত্য অনীক প্রকাশনী। এছাড়াও বেশ কিছু স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু প্যাভিলিয়নের নামফলকও ভেঙে পড়েছে।

ঝড়-বৃষ্টির সময় মেলায় যেসব দর্শনার্থীরা আটকে পড়েছিলেন তাদের অধিকাংশই আশ্রয় নেন ‘লেখক বলছি’ মঞ্চ বা আশ্রয় কেন্দ্রে এবং মেলার স্টলের কর্মীরা এবং প্রকাশকরা আশ্রয় নেন স্টল প্যাভিলিয়নের ভেতরে। বৃষ্টির সময় বেশ কিছুক্ষণ মেলা বিদ্যুৎহীন অবস্থাতেও ছিল। এ সময় পুরো অন্ধকারে ছেয়ে যায় গোটা মেলা অঞ্চল।

টাঙ্গন প্রকাশনীর প্রকাশক অজয় কুমার রায় বলেন, হঠাৎ দমকা হাওয়ায় বিভিন্ন স্টল এর বেশ কিছু ক্ষতি হয়েছে। এছাড়া রাতে বৃষ্টি হলে বই ভিজে যাওয়াসহ আরও ক্ষতির আশঙ্কা করছি। এমনিতেই করোনার জন্য এবার মেলা ভিন্ন একটা পর্যায়ে পৌঁছেছে। এমন সময় প্রাকৃতিক দুর্যোগ আসলে এই ক্ষতি পুষিয়ে উঠতে আসলেই প্রকাশকদের বেগ পেতে হবে।

আদিত্য অনীক প্রকাশনীর এক বিক্রয় কর্মী জানান, ঝড়ো হাওয়ায় স্টলের নাম ফলক খসে পড়েছে। বেশ কিছু বই ছড়িয়ে ছিটিয়ে গেছে। বৃষ্টিতে ভিজে যাওয়ায় এই ক্ষতি আরও বাড়বে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা