লঞ্চডুবি : ৫ নারীর মরদেহ উদ্ধার
জাতীয়

লঞ্চডুবি : ৫ নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় আরও চার নারীর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। রোববার সন্ধ্যায় এ ঘটনায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

রোববার (০৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার (এসপি) মীনা মাহমুদা।

তিনি বলেন, এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানে এক সঙ্গে কাজ করছে- ফায়ার সার্ভিস, নৌবাহিনী, নৌপুলিশ, কোস্ট গার্ড ও উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীতলক্ষ্যা নদীর মদনগঞ্জের কয়লাঘাট এলাকায় লঞ্চডুবির ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ নৌপুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদীতে চায়না ব্রিজের নিচে সাবিত আল হাসান নামে একটি লঞ্চ বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।

নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল জানান, লঞ্চটি সন্ধ্যা ৬টার কিছু সময় পর নারায়ণগঞ্জ ছেড়ে যায়। পথে এটি দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যায়।

এই দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান কতরা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলামকে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা