যেকোনো সময় মেডিকেলে ভর্তির ফল 
জাতীয়

যেকোনো সময় মেডিকেলে ভর্তির ফল 

নিজস্ব প্রতিবেদক : যেকোনো সময় মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ পরীক্ষার ফল প্রকাশের সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যেকোনো সময় ফল প্রকাশিত হতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকে এবং টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

রোববার (০৪ এপ্রিল) বিকেল ৩টায় বিষয়টি জানান স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব

এর আগে গত শুক্রবার (০২ এপ্রিল) দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, প্রথমবারের মতো বুয়েটের বিশেষজ্ঞ একটি দল শুক্রবারের পর থেকে দিনরাত পরিশ্রম করে মেডিকেলে ভর্তির ফল প্রস্তুত করেছে। আশা করছি সন্ধ্যার পরেই ফল প্রকাশ করতে পারব।

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে না জানিয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। মোবাইলের এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাবে।

রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এবার এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ১৮ জন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা