জাতীয়

১ ও ২ এপ্রিল মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হবে

নিজস্ব প্রতিবেদক : নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে ১ ও ২ এপ্রিল (দুদিন) মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে বিটিআরসির তরঙ্গ বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল রানা তিনি বলেন, এ বিষয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মোবাইল সেবা বিঘ্নিত হবে- এজন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।

বিটিআরসির তরঙ্গ বিভাগের পরিচালক ড. সোহেল রানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই ধাপে এ সমস্যা দেখা দেবে। প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা এবং দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইলফোন সেবায় সমস্যা দেখা দিতে পারে।

এতে বলা হয়, গত ৮ মার্চ নিলামের মাধ্যমে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭.৪ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ তরঙ্গ যথাক্রমে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সকে বরাদ্দ দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের অনুকূলে আগে বরাদ্দ দেওয়া তরঙ্গের সঙ্গে নিলামে বরাদ্দ দেওয়া নতুন তরঙ্গ এক করতে গিয়ে তরঙ্গ রি-অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ফলে সব মোবাইল অপারেটরের তরঙ্গ পরিবর্তন হবে।

নতুন তরঙ্গে সেবা দিতে হলে অপারেটরগুলোকে তাদের এ তরঙ্গ পরিবর্তন করতে হয়। আগামী ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেওয়া শুরু করবে অপারেটরগুলো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা