জাতীয়

রাজধানীতে চাঁদা না দেয়ায় ঠিকাদারকে গুলি

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেয়ায় সন্ত্রাসী ও মাদক কারবারিদের গুলিতে এক ঠিকাদার আহত হয়েছেন। তার নাম আরব আলী।

মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় রফিকুল ইসলাম নামে এক রংমিস্ত্রিকেও পিস্তলের বাট দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত আরব আলীর স্ত্রী হনুফা বেগম বলেন, ‘আমার স্বামী পশ্চিম মাটিকাটার নেকপাই স্কুলের সামনে কাজ করছিল। তখন এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ এবং মাদক কারবারি পান্নু এবং মিন্টুসহ সাত থেকে আটজন আমার স্বামীর কাছে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা আমার স্বামীর ডান উরুতে এক রাউন্ড গুলি করে। রংমিস্ত্রি রফিকুল ইসলাম এগিয়ে এলে সন্ত্রাসীরা পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করে। এছাড়াও তাকে কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসকরা গুলি বের করে দিলে তাকে বাসায় নিয়ে আসি।

হনুফা বেগম আরও বলেন, এই চক্রটি প্রায় সময়ে আমার স্বামীর কাছে এসে চাঁদা চাইতো। কখনও ২০ হাজার কখনও ৫০ হাজার টাকা চাঁদা চাইতো। আজকে কত টাকা চেয়েছিল এমন প্রশ্নের জবাবে হনুফা বেগম বলেন, সেটা আমি বলতে পারব না।

জানতে চাইলে ক্যান্টনমেন্ট থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শিল্পী আক্তার বলেন, দুপুরে একটি গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে গেছেন চিকিৎসা নিতে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা