জাতীয়

করোনায় বাস ভাড়া বাড়াতে চান মালিকরা

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহের সরকারি ১৮ দফা নির্দেশনায় ফের গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী নিয়ে বাস-মিনিবাস চালাতে রাজি মালিকরা। তবে সেক্ষেত্রে ৬০ শতাংশ বাড়তি ভাড়া নিতে চান তারা।

সোমবার (২৯ মার্চ) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে (বিআরটিএ) বৈঠকে এ দাবি জানান বাস মালিকরা। রাতে এ দাবি প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিআরটিএ। মন্ত্রণালয়ের অনুমোদন এলে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া কার্যকর হবে।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ভাড়া বাড়ানোর খবর নিশ্চিত করেছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে সোমবার আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেয় সরকার। গত বছরও একই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সে সময় দুই মাস বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহন করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা