জাতীয়

অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এখন থেকে সব ট্রেনে যাত্রী পাশাপাশি নয়, এক আসন ফাঁকা রেখে বসবে। সোমবার (২৯ মার্চ) রাতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। মোট আসনের ৫০% শতাংশ টিকিট বিক্রি হবে। টিকিট পাওয়া যাবে কাউন্টার ও অনলাইনে। সময় সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।

প্রতিটি স্টেশনে চার স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনে। ট্রেনে জীবানুনাশক স্প্রে করা হবে। যাত্রীদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়াও যাত্রার পূর্বে শরীরের তাপমাত্রা মাপা হবে অতিরিক্ত তাপমাত্রার কোন ব্যক্তিকে যাত্রা করতে দেয়া হবে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা