জাতীয়

হেফাজতের বিশৃঙ্খলার পৃষ্ঠ‌পোষক বিএনপি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতি‌বেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হেফাজতের বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে বিএনপি জড়িত। কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে হটানো হবে এবং নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচন দিতে বাধ্য করা হবে। এটা তাই প্রমাণ করে। নরেন্দ্র মোদির আগমন মুখ্য বিষয় নয়।

সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে জানতে চান ডিইউজে নেতারা। এসময় তথ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

তিনি বলেন, ২০১৩-১৪ সালের বিএনপি ও আজকের বিএনপি এক নয়। তেমনি ২০১৩-১৪ সালের আওয়ামী লীগ ও আজকের আওয়ামী লীগও এক নয়। আজকের আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী ও আত্মপ্রত্যয়ী। আর বিএনপি ক্রমান্বয়ে পরিণত হয়েছে ক্ষয়িষ্ণু দলে।

তথ্যমন্ত্রী বলেন, জনগণের সম্পত্তি জ্বালিয়ে দেয়া হয়েছে। দেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের ওপর হামলা হয়েছে। এসব কর্মকাণ্ডে সমর্থন দিয়েছে বিএনপি ও জামায়াত। সঙ্গে যুক্ত হয়েছে তথাকথিত কিছু বুদ্ধিজীবী। তাদের বুদ্ধিজীবী বলতে আমার লজ্জা হয়। ২০১৩- ১৪ সালেও এমনটা হয়েছে। সরকার তখন কঠোর হাতে এগুলো দমন করে দেশে শান্তি বজায় রেখেছে। কাজেই এখন যদি কেউ নৈরাজ্য করে তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় সাংবাদিক‌দের এক প্রশ্নের জবা‌বে তথ্যমন্ত্রী ব‌লেন, গতকাল রোববার হেফাজতের হরতালের সময় নারায়ণগঞ্জে রাস্তায় অনেককে কলেমা পড়তে বলা হয়েছে, এটা কিসের আলামত? জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা ১৯৭১ সালেও হয়েছে। আমরা তখন দেখেছি মানুষকে কালেমা পড়তে বলতে, অনেককে লুঙ্গি খুলে দেখাতে বাধ্য করা হয়েছে। এটা প্রমাণ করে যারা এর সঙ্গে জড়িত তারা পাকিস্তানিদের অনুসারী ও তাদের পরবর্তী প্রজন্ম।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজধানীর বায়তুল মোকাররমে কোনো সাংবাদিকের ওপর হামলার ঘটনা যদি ঘটে থাকে, আমরা তা খতিয়ে দেখবো। অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। দায়িত্ব পালনের সময় তাদের ওপর যেন হামলা না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা