জাতীয়

আংশিক লকডাউনের পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেসব এলাকায় সংক্রমণ বেশি ওইসব এলাকায় আংশিক লকডাউন বাস্তবায়ন করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী দু'একদিনের মধ্যে এ সংক্রান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায় থেকে আসতে পারে।

সোমবার (২৯ মার্চ) দুপুর ১টায় অনলাইনে যুক্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দক্ষিণ ব্লকের সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তাই আমরা সরকারকে কিছু পরামর্শ দিয়েছে। এরমধ্যে বিনোদন কেন্দ্রগুলো আপাতত বন্ধ করতে বলা হয়েছে। বিয়ে-শাদী, সামাজিক অনুষ্ঠান, যেসব অনুষ্ঠানে লোক সমাগম হয় সেগুলো বন্ধ করার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে খাওয়া-দাওয়াও যাতে কম হয় সেটাও বলেছি। যানবাহনে চলাচলেও যাত্রী সংখ্যা অর্ধেক কিংবা তার কমে নামিয়ে আনার জন্য আমরা পরামর্শ দিয়েছি। অফিস আদালতে কাজকর্ম কমিয়ে আনার পরামর্শ দিয়েছি। মাস্ক ছাড়া বাইরে ঘোরাঘুরি করলে জরিমানা করার পরামর্শ দিয়েছে। আমাদের পরামর্শগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এটি তিনি অনুমোদন দিলে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, করোনা সংক্রমণ বাড়ছে। মার্চ মাসের শুরুর দিকে সংক্রমণের দুই শতাংশে নেমে এসেছিল। সেটা এখন ১৮ শতাংশে পৌঁছেছে। এটা খুবই আশঙ্কাজনক। গত এক সপ্তাহে আক্তান্তের সংখ্যা ৪৫ হাজার হারিয়েছে। এভাবেই বাড়লে একটা অংশ যদি হাসপাতালে আসে আমাদের পক্ষে সেবা দেওয়াটা দুরূহ হয়ে যাবে।

এরই মধ্যে সব সরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) খালি নেই। বেসরকারি হাসপাতালে কিছু আইসিইউর খালি আছে। আমরা আইসিইউ বাড়ানোর পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ৪০ টি আইসিইউ বিভিন্ন হাসপাতালে‌ যুক্ত হবে। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের একটি এইচডিইউ সেন্টার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেভাবে রোগী বাড়ছে, আমরা যদি আরও আইসিইউ সেন্টার চালু করি, তারপরও সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না।

সংক্রমণের হার যদি একই হারে বাড়তে থাকে তাহলে আমাদের শুধু আইসিইউ বাড়ালেই হবে না। আমাদের দক্ষ জনবলের অভাব আছে। আইসিইউ চালানোর জন্য দক্ষ টেকনিশিয়ান, চিকিৎসক তৈরি করাও একটি চ্যালেঞ্জের কাজ।

করোনা টিকা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের করোনার টিকা কর্মসূচি চলছে। আমাদের এ মাসের টিকার চালানটি আসার কথা ছিল। আমরা সেটি পাইনি। এটা পাওয়ার জন্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। তারা জুনের আগে টিকা দিতে পারবে না। আমরা অন্যান্য প্রতিষ্ঠান সঙ্গে যোগাযোগ করছি।

এ সময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের সভাপতিত্বে অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা