জাতীয়

গ্রিন এনার্জি বৈশ্বিক প্রতিযোগিতায় পোশাক শিল্পকে এগিয়ে রাখবে

নিজস্ব প্রতিবেদক : দক্ষ প্রযুক্তি ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার, দীর্ঘমেয়াদী শিল্প-কারখানার টেকসই প্রবৃদ্ধি বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে সমৃদ্ধ অর্থনীতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জোর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার ( ২৩ মার্চ ) ‘স্কেলিং আপ নেট মিটারড রুফটপ সোলার অন নিটওয়্যার ইন্ডাস্ট্রজ’ শীর্ষক নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) আয়োজিত এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। এ কর্মশালার সভাপতিত্ব করেন স্রেডার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আলাউদ্দিন। ওয়েবিনারে অন্যান্যের মধ্যে বিইপিআরসির চেয়ারম্যান জাকিয়া সুলতানা ও বিকেএমইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম সংযুক্ত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গ্রিন টেকনোলজিকে উৎসাহিত করতে বাংলাদেশের নিটওয়্যার শিল্প মালিক সংগঠনের নেতাদের আরও অবদান রাখতে হবে। এ বছরের শেষ নাগাদ দেশের সব এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে। মিনিগ্রিড, সোলার হোম সিস্টেম স্থাপন এবং সাবমেরিন কেবলের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, শিল্প প্রতিষ্ঠানে সোলার প্রযুক্তি ব্যবহার করে নেট মিটারিং পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন একটি ভালো বিনিয়োগ হতে পারে। এর মাধ্যমে বিদ্যুৎ বিল হ্রাস এবং গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা সম্ভব।

নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০০৮ অনুসারে এ খাত থেকে ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য পূরণে অন্যান্য কার্যক্রমের পাশাপাশির মধ্যে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলারের বিস্তারের জন্য ২০১৮ সালের জুলাই মাসে বিদ্যুৎ বিভাগ কর্তৃক নেট মিটারিং নির্দেশিকা প্রণয়ন করা হয়, যা নভেম্বর ২০১৯ সালে ওপেক্স মডেল অন্তর্ভুক্ত করে সংশোধিত হয় বলে জানান প্রতিমন্ত্রী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা