বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (ফাইল ছবি)
জাতীয়

এ মাসটা কষ্ট করতে হবে

সান নিউজ ডেস্ক: লোডশেডিংয়ে অতিষ্ঠ দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ মাসটা কষ্ট করতে হবে।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ উন্নয়নের গতি শ্লথ করেছে

সোমবার (১০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জ্বালানি তেলের সংকটে বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় তালিকা করে লোডশেডিং দিচ্ছিল সরকার। গত কয়েকদিনে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। লোডশেডিং হচ্ছে রাতভর।

প্রতিমন্ত্রী বলেন, আমরা তো তেলের পাওয়ার প্ল্যান্ট ২৪ ঘণ্টা চালু রাখতে পারি না। একটা বিষয় চিন্তা করতে হবে, তেলের পাওয়ার প্ল্যান্টগুলোর ওপর লোড পড়ছে। এ লোডের কারণে দিনের বেলায় কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখছি, রাতের বেলায় ছাড়ছি। আবার দিনের বেলায় যেগুলো ছাড়ছি, সেগুলো রাতের বেলায় বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

তিনি বলেন, আমরা চাচ্ছিলাম, অক্টোবর থেকে লোডশেডিং থাকবেই না। কিন্তু আমরা সেটা করতে পারলাম না। কারণ, আমরা গ্যাস আনতে পারিনি। ফের গ্যাস বন্ধ হয়ে গেছে। বিদ্যুতে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমরা এখন ইন্ডাস্ট্রিতে দিচ্ছি। এ কারণেই সমস্যাটা দেখা দিচ্ছে।

নসরুল হামিদ বলেন, আমি মনে করি, এটা হয়তো সাময়িক হতে পারে, কিন্তু বললেও সাময়িক হচ্ছে না তো। বিশ্ব পরিস্থিতি আবার অন্যরকম করে ফেলে।

‘আমরা চাচ্ছি সবাই একটু ধৈর্য ধরেন। এই এক/দু মাস হয়তো কষ্ট করতে হবে। এ মাসটা কষ্ট করতে হবে। আশা করছি...সামনের মাস থেকে আমরা চেষ্টা করছি আরেকটু যাতে ভালো করা যায়।’

আরও পড়ুন: করোনায় আরও তিনজনের মৃত্যু

প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখন টার্গেট হলো ইন্ডাস্ট্রিতে গ্যাস দেওয়া। এজন্য আমরা একটু ডাইভার্ট করেছি। রপ্তানিমুখী শিল্পে গ্যাসের চাহিদা বেড়ে গেছে। এ জায়গাটা দেখছি, সার কারখানায় দিতে হচ্ছে। তেলের পাওয়ার প্ল্যান্ট ২৪ ঘণ্টা চালাতে পারি না। ৮ ঘণ্টার বেশি চালাতে পারি না। এ বিষয়গুলো কিন্তু সব একসঙ্গে যোগ হয়েছে।

নভেম্বর থেকে কী পরিস্থিতি স্বাভাবিক হবে? এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, আমি আশা করছি। আমি তো চাচ্ছিলাম অক্টোবরে পরিস্থিতি খুব ভালো হয়ে যাবে। কিন্তু এখন দেখলাম শিল্পে চাহিদা বেড়ে গেছে। আমরা বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ায় ওদিকে আবার সমস্যা দেখা দিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা