জাতীয়

রাষ্ট্রপতি করোনার টিকা নিচ্ছেন আজ

সান নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ করোনাভাইরাসের টিকা নিচ্ছেন। বুধবার বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতিতে টিকা দেয়া হবে। মঙ্গলবার (০৯ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‍করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহেনাসহ বিশিষ্ট নাগরিকদের অনেকেই টিকা নিয়েছেন।

দেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে, যা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। প্রত্যেককে টিকার দুটি ডোজ নিতে হবে। দেশে এখন প্রথম ডোজের টিকার প্রয়োগ চলছে। দুই মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা