জাতীয়

দেশে নারী গাড়ী চালক তৈরিতে সুযোগ দিচ্ছে উবার

নিউজ ডেস্ক : বাংলাদেশে নারী চালকদের কাজের সুযোগ তৈরি করতে ‘বেটার ফিউচার ফর উইমেন’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে রাইড শেয়ারিং জায়ান্ট ‘উবার’।

সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস-২০২১ কে সামনে রেখে ঢাকা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান,‘বেটার ফিউচার ফর উইমেন’(বিএফডব্লিউ) এর সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেছে উবার। নারীরা যাতে নিজ যোগ্যতায় সক্ষমতা ও দক্ষতা অর্জন করার মাধ্যমে উবারের প্লাটফর্মে চালক হিসেবে জীবিকা নির্বাহ করতে পারেন, তা নিশ্চিত করাই এ চুক্তির লক্ষ্য।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড মো. আলী আরমানুর রহমান এবং বিএফডব্লিউর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুমাইয়া শিমু এ চুক্তি স্বাক্ষর করেন। এ অংশীদারিত্বের লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা অর্জনের সুযোগ প্রদানের মাধ্যমে সমাজের প্রান্তিক নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা।

এছাড়াও মার্চ শেষে একটি অনবোর্ডিং মেলার আয়োজন করবে উবার, যেখানে আগ্রহী নারীরা উবার প্লাটফর্মে চালক হিসেবে সাইন আপ করতে পারবেন। উবারের সঙ্গে যোগদান করার পর নারী চালকদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদানের জন্য একটি স্বতন্ত্র হটলাইন নম্বর চালু করা হবে।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড মো. আলী আরমানুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নীতি ও পরিকল্পনা গ্রহণ এবং সর্বস্তরের নারীদের আর্থিকভাবে স্বাধীন হওয়ার সুযোগ তৈরি করে দিতে উবার দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ।

উবার অ্যাপ ব্যবহার করে জীবিকা নির্বাহের জন্য প্রান্তিক অঞ্চলের নারীদের যে ধরনের দক্ষতার প্রয়োজন, সেগুলো বৃদ্ধি করতে ‘বেটার ফিউচার ফর উইমেন’-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য উপার্জন, নিরাপত্তা ও সহায়ক পরিষেবার অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে আমরা আরও নারী চালকদের আমাদের প্লাটফর্মে যুক্ত করতে পারব, যেন তারা দেশের পরিবহণ খাতে নিজেদের স্থান তৈরি করে নিতে পারেন।

বেটার ফিউচার ফর উইমেনের প্রতিষ্ঠাতা সুমাইয়া শিমু বলেন, রাইড শেয়ারিং এখন ঢাকা ও এর বাইরের শহরের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। উবার তাদের রাইড শেয়ারিং প্লাটফর্মে নারীদের যুক্ত করার মাধ্যমে বাংলাদেশি নারীদের জন্য আর্থিক সম্ভাবনা তৈরি করে দেয়ার যে উদ্যোগ নিয়েছে, তাতে যুক্ত হতে পেরে ‘বেটার ফিউচার ফর উইমেন’ অত্যন্ত আনন্দিত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা