জাতীয়

জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষের আনুষ্ঠানিকতায় যোগ দিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের অনলাইন বৈঠকের সময় তিনি এ আমন্ত্রণ জানান।

এ সময় করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এর আগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ঈর্ষনীয় সাফল্যের কথা উল্লেখ করে গুতেরেস বলেন, করোনার স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ভালোভাবেই সামলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। একই সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতা অতুলনীয় বলে তিনি উল্লেখ করেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন আমাদের যৌথ উদ্দেশ্য।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সাহায্যে জাতিসংঘকে এগিয়ে আসার অনুরোধ জানান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা