জাতীয়

‘৪২তম বিসিএস’ প্রিলিমিনারি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক : ৪২তম বিশেষ ‘বিসিএস‘র প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) বিকেলে করোনা পরিস্থিতির কারণে এবার শুধু রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণের জন্য বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর পক্ষ থেকে।

পিএসসি সূত্রে জানা গেছে, ২ হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়ে।

এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে পিএসসি। বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্‌মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আসন বিন্যাস প্রকাশ করা হয়। করোনার কারণে এবার প্রত্যেক পরীক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে হলে ঢুকতে হবে। এছাড়া, পরীক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলতে হবে। এবারের পরীক্ষায় প্রতি বেঞ্চে একজন করে ‘জেড’ আকৃতিতে পরীক্ষার্থী বসানো হবে।

এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানিয়েছিলেন, স্বাস্থ্যবিধি মেনে আসন্ন ৪১ ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এক্ষেত্রে এক বেঞ্চে একজন পরীক্ষার্থী বসবেন। আসন বিন্যাস হবে ইংরেজি অক্ষর ‘জেড’ (Z) আকৃতির মতো। শিক্ষার্থী ও হল পরিদর্শককে অবশ্যই মাস্ক পরাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে পরীক্ষা হলে ঢুকতে হবে।

গত বছরের ৭ ডিসেম্বর আবেদন শুরু হয় এবং শেষ হয় ২৭ ডিসেম্বর সন্ধ্যায়। বিশেষ এ বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এ বিসিএসে (বিশেষ) এমসিকিউ টাইপসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।

প্রিলিমিনারিতে মেডিক্যাল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলী (২০), আন্তর্জাতিক বিষয়াবলী (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে। পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী এক নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ৫ নম্বর কাটা যাবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা