জাতীয়

ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ চায় জাপান

নিজস্ব প্রতিবেদক : ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে অবাধ করার প্রশ্নে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আশা করে জাপান। বৃহস্পতিবার ( ২৫ ফেব্রুয়ারি) ঢাকা-টোকিও ভার্চ্যুয়াল সংলাপে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বাংলাদেশ এ সম্পৃক্ততার জন্য আরও সময় চেয়েছে। সরকার অভ্যন্তরীণভাবে এ নিয়ে আরও আলোচনা করতে চায়। ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) আওতায় অনুষ্ঠিত ওই সংলাপে জাপান-বাংলাদেশ সমন্বিত সহযোগিতার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে নিতে ঢাকার প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে টোকিও।

পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই সংলাপ শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। বলেন, দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের তৃতীয় বৈঠক ছিল এটি। যা চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে।

আলোচনায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপমন্ত্রী হিরোশি সুজুকি তার দেশের নেতৃত্ব দেন। করোনা পরিস্থিতির কারণে এবারে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সংলাপ বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অবাধ প্রশান্ত মহাসাগরীয় (ওপেন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি) কৌশল নিয়ে জাপান কথা বলেছে।

সেই প্রক্রিয়ায় তারা বাংলাদেশকে সম্পৃক্ত করতে চায়। আমরা এ নিয়ে আলোচনা করছি। বিষয়টি আমরা দেখবো। উল্লেখ্য, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ চেয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন নেতৃত্বের আলোচনা চলছে বহুদিন ধরে। ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশের ভূ-রাজনৈতিক কৌশলগত অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা