জাতীয়

রোহিঙ্গা নির্যাতন নিয়ে মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে মিয়ানমার দীর্ঘদিন ধরে যে নির্যাতন করেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কাউন্সিলে মিয়ানমারে সমস্যার কারণে উদ্ভূত মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান এই বক্তব্য পেশ করেন।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়াসহ কফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন কমিশন রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন এই সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর চালানো চরম নির্যাতনের বিচার ও দায়বদ্ধতা সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে কাউন্সিলে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা