জাতীয়

‘উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ মিলনায়তনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে গাইবান্ধার বালাসী ঘাট হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত টানেল নির্মাণে গণমাধ্যম কর্মীদেরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

রংপুর বিভাগের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদ মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান ডেপুটি স্পিকার। উত্তরাঞ্চলকে মঙ্গা পীড়িত অঞ্চল বলে সমালোচনা না করে কীভাবে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ের ওপর সবাইকে গুরুত্বারোপ করতে তাগিদ দেন তিনি।

আলোকচিত্রে একুশে পদক -২০২১ প্রাপ্ত আরডিজেএ সদস্য পাভেল রহমানকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে ও আরডিজেএ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।
সাধারণ সভার শুরুতে সংগঠনের প্রয়াত চার সদস্যের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরডিজেএ কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মানিক মুনতাসির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, এম. উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, অর্থ সম্পাদক সিরাজুস সালেকিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতারুজ্জামান, দপ্তর সম্পাদক মো. আখতারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ, কার্যনির্বাহী সদস্য মাহবুব মমতাজী, আরিফুল ইসলাম আরিফ, শাফিউল আল ইমরান, মো. মিজানুর রহমানসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা