জাতীয়

নন-এমপিও শিক্ষকদের জরুরি তথ্য চাওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ ও ডাটাবেজ তৈরির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জরুরিভিত্তিতে তথ্য চেয়েছে।

এবিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কামরুল হাসান বলেন, 'নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজে কতজন শিক্ষক ও কর্মচারী রয়েছেন, তা আলাদা আলাদাভাবে চাওয়া হয়েছে। শিক্ষকদের সব ধরনের তথ্য নিয়ে এই ডাটাবেজ করা হবে।'

বিকাশ, রকেট ও নগদ নম্বরসহ তথ্য চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'কোনও শিক্ষক-কর্মচারীকে সরকার ভবিষ্যতে যদি কোনও প্রণোদনা দিতে চায়, তাহলে তাৎক্ষণিক এসব সংগ্রহ করার প্রয়োজন হবে না। ডাটাবেজে সব থাকবে ভবিষ্যতের জন্য।'

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সুনির্দিষ্ট তথ্য থাকলেও নন-এমপিও শিক্ষক-কর্চমারীদের কোনও তথ্য নেই মন্ত্রণালয় বা সরকারের কাছে। তাই জরুরি প্রয়োজনের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ ও উচ্চ মাধ্যমিক কলেজে আলাদাভাবে কতজন শিক্ষক-কর্মচারী রয়েছেন, তাও জানা যাবে এই ছকে চাওয়া তথ্যে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা