জাতীয়

৫ম ধাপে ১৯৫২ প্রার্থীর মনোনয়ন দাখিল 

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ১ হাজার ৯৫২ প্রার্থী মনোননয়পত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনরে (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জানিয়েছেন, মোট ৩২টি পৌরসভায় মেয়র পদে ১২৪ জন, কাউন্সিলর পদে ১ হাজার ৪৫৬ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৩৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

পঞ্চম ধাপের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শিবচর ও রাউজান পৌরসভায় মেয়র পদে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

গত ১৯ জানুয়ারি পঞ্চম ধাপে ৩২টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি। এ ধাপে সবকটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা