জাতীয়

‘সংক্রমণ ৩ শতাংশের নিচে নামলে ভাইরাস চলে যায়’

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসে সংক্রমণের হার ৩-৪ শতাংশে ওঠানামা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে তিনি জানান, 'সংক্রমণের হার ৩ শতাংশের নিচে নামলে ভাইরাস আপনা-আপনি চলে যায়।' তাই তিনি সংক্রমণের বর্তমান হার বজায় রাখতে সবাইকে মাস্ক পরা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।

জাহিদ মালেক বলেন, '৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। সাংসদ, মন্ত্রী, সরকারের সচিবদের আহ্বান জানাব, তারা এই কর্মসূচিতে যোগ দেবেন।'

করোনাভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত আবিষ্কৃত টিকার মধ্যে অক্সফোর্ডের টিকা সবচেয়ে নিরাপদ উল্লেখ করে মন্ত্রী বলেন, 'স্থানীয় জনপ্রতিনিধিদের আহ্বান করব আপনারা আপনাদের এলাকার মানুষকে টিকাদান কেন্দ্রে নিয়ে যাবেন। তাদের টিকাদানে উদ্বুদ্ধ করবেন।'

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব
কথা বলেন।

টিকা নিতে নিবন্ধন করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যাপে নিবন্ধন করতে না পারলে, অন্যের সাহায্য নিন। প্রয়োজনে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রেও সাহায্য নিতে পারেন। এ ছাড়া টিকাদান কেন্দ্রে এলেও ফরম পূরণ করে নিবন্ধন করা যাবে বলে তিনি জানান।

টিকা ছাড়া করোনাভাইরাস নির্মূল করা দুরূহ উল্লেখ করে জাহিদ মালেক বলেন, দেশে এ পর্যন্ত যারা করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন, তারা সবাই সুস্থ আছেন। সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, 'সব ব্যবস্থা আছে। আপনি টিকা নেন, সুস্থ থাকেন, দেশকে সুস্থ রাখেন।'

৩০ জানুয়ারি বিশ্ব এনটিডি (ক্রান্তীয় অবহেলিত রোগ) দিবস উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আয়োজক হিসেবে ছিল স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অ্যাসেন্ড।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা