জাতীয়

আইসিইউতে খোন্দকার ইব্রাহীম খালেদ

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ (৮০) কোভিড-১৯ আক্রান্ত হয়ে ফুসফুসে সংক্রমণজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ'তে রয়েছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) খ্যাতিমান এই ব্যাংকারের ভাই মোহাম্মদ খালেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর তিনদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্যামলীর ঐ হাসপাতালে ভর্তি হন তিনি।

যদিও চিকিৎসকদের বরাত দিয়ে তার ভাই জানিয়েছেন এখনো স্বাভাবিক অবস্থায় আছেন তার তিনি। পারছেন কথাবার্তা বলতেও। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে এমন আশা প্রকাশ করে দেশের মানুষের কাছে তার ভাইয়ের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

মোহাম্মদ খালেদ আরও বলেন, উনি আসলে করোনা আক্রান্ত হয়ে এবং নিউমোনিয়া হয়ে হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে ৫০ শতাংশ সংক্রমণ হওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তারপর তিনি একটু সুস্থবোধ করছিলেন। এরপর তিনি ১৫ লি: অক্সিজেন নিচ্ছিলেন। তারপর তাকে কেবিনে নেওয়া হয়। কিন্তু হঠাৎ করে আজ মঙ্গলবার সকালে ৪ লি: অক্সিজেন নিচ্ছিলেন এরপর তার প্রেসার নেমে যাওয়ায় আইসিইউতে আবার নিয়ে যাওয়া হয়। এখন তার প্রেসার বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, তার অবস্থা মোটামুটি জটিল। এবং তার বয়স ৮০ বছর হয়ে গেছে। এই বয়সে ডাক্রার তার নরমাল পেসার নিয়ে আসতে পারছে না। সে কারণে অন্যভাবে চেষ্টা করার জন্য তাকে আইসিইউ তে নিয়ে যাওয়া হয়েছে। আবার বন্ড সই ও নিবেন ডাক্তাররা। তাই বলা যাচ্ছে তার অবস্থা অনেকটা জটিল।

করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তির পর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয় খোন্দকার ইব্রাহীম খালেদের। যেখানে দেখা যায় তিনি আক্রান্ত হয়েছেন নিউমোনিয়াতেও। যেটি বয়স বেশি হওয়ায় কিছুটা জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকরা।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর ছাড়াও খোন্দকার ইব্রাহীম খালেদ দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও। পুঁজিবাজারে ধসের কারণ অনুসন্ধানে করা তদন্তের নেতৃত্ব দিয়েও দেশজুড়ে আলোচিত ব্যক্তি তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা