জাতীয়

বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে কর্মচারী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ের প্রকৌশল বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ২ ফ্রেব্রুয়ারি) সকালে কাওলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আমিন বেপারী (৩৬)। তিনি রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, সকালে বনরুপা রেললাইন এলাকায় কাজ করছিলেন আমিন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

ঢাকা রেলওয়ের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন বলেন, ট্রেনে কাটা পড়ে রেলের এক কর্মচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা