জাতীয়

সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ৩৯৬ শিক্ষার্থী জিপিএ-৫ বঞ্চিত 

নিজস্ব প্রতিবেদক : এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা অটোপাসের ফলে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন। তবে সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ৩৯৬ শিক্ষার্থী জিপিএ-৫ বঞ্চিত হয়েছেন।

৯টি সাধারণসহ সব বোর্ডের সমন্বয়ে ঘোষিত ফল পর্যালোচনায় এটি উঠে এসেছে। জেএসসি-এসএসসি ও সমমানের পরীক্ষার গড় করে এ ফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ থেকেও এইচএসসিতে জিপিএ-৫ পায়নি ৩৯৬ জন। জেএসসি ও সমমানের ২৫ শতাংশ এবং এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ গড় করে এ ফল ঘোষণা করা হয়েছে।

এবার জিপিএ-৫ না পাওয়ার কারণ হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং করায় জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেলেও এবার ৩৯৬ জন জিপিএ-৫ পায়নি। সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে এমনটি হয়েছে। যখন ম্যাপিং হয়েছে, তখন জিপিএ-৫ পেতে যে নম্বর দরকার ছিল, তা তারা পায়নি। এছাড়া বিষয়ভিত্তিক ম্যাপিং করায় অনেকে আগে জিপিএ-৫ না পেলেও এবার পেয়েছে। জিপিএ-৫ না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের বেশি বলেও জানান তিনি।

প্রকাশিত ফল অনুযায়ী, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ না পেয়েও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪৩ জন। আগের বছর এ সংখ্যা ছিল আট হাজার ৫৭০ জন। এছাড়া ২০১৮ সালে চার হাজার ১৫৭ জন জিপিএ-৫ পেয়েছিল।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, আগের বছর মোট জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন। সে হিসেবে এবার অটোপাসে জিপিএ-৫ পেয়েছে তিনগুণেরও বেশি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা