জাতীয়

রোহিঙ্গা-স্থানীয়দের জন্য বিশ্বব্যাংকের ১৬৫৩ কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ও তাদেরকে বাংলাদেশে আশ্রয়ণে স্থানীয় সহযোগিতাকারীদের শিশু-কিশোর ও যুবকদের শিক্ষাসহ জীবন-মান উন্নয়নে বিশ্বব্যাংক ১ হাজার ৬৫৩ কোটি টাকার অনুদান দিবে।

এ নিয়ে প্রকল্প তৈরিতে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ১ হাজার ৬৯৬ কোটি টাকা। প্রকল্পে বিশ্বব্যাংকের অনুদানের পাশাপাশি সরকারি খাত থেকে ৪২ কোটি ৪০ লাখ টাকা ব্যয় করা হবে। প্রকল্পটি চূড়ান্তভাবে একনেক সভায় অনুমোদন পেলেই বিশ্বব্যাংকের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি হবে বলে জানায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

ইআরডির অতিরিক্ত সচিব (বিশ্বব্যাংক) আবদুল বাকী গণমাধ্যমকে বলেন, রোহিঙ্গা ও স্থানীয় কমিউনিটির শিক্ষা ও জীবনের মানোন্নয়নে প্রকল্পের আওতায় ২০ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। এটা বলা যায় চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা প্রকল্পটি দ্রুত একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) অনুমোদন করার পরই এই সংক্রান্ত চুক্তি হবে। প্রকল্প পাসের পরেই সাধারণত চুক্তি করে থাকে সংস্থাটি।

প্রকল্পটি চলতি সময় থেকে ২০২৪ সালের জুন মেয়াদে কক্সবাজার ও বৃহত্তর হোস্ট কমিউনিটিতে বাস্তবায়ন করা হবে।প্রকল্পের আওতায় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার ন্যাশনালস (এফডিএমএন) এবং বৃহত্তর হোস্ট সম্প্রদায়ের শিশু, কিশোর ও যুবকদের মৌলিক, দক্ষতা, সামাজিক আদর্শ, ব্যক্তিগত নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা অনুশীলনে এই অনুদান ব্যয় হবে।

প্রকল্পের আওতায় কোভিড-১৯ পরবর্তী বিদ্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হবে বলে জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা