জাতীয়

শীতকালীন সংসদ অধিবেশন বসছে কাল

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন বসছে সোমবার (১৮ জানুয়ারি)। জানুয়ারি মাসে অনুষ্ঠিত এই অধিবেশনকে শীতকালীন অধিবেশনও বলা হয়। বছরের প্রথম হওয়ায় রীতি অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনাকালীন পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই অধিবেশনেও পূর্বের তিনটি অধিবেশনের মতো আরোপ করা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় বসবে একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশন। এর আগে সংসদ কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে অধিবেশনের সময়কাল ও দেওয়া হবে সভাপতিমণ্ডলী (প্যানেল মেম্বার) মনোনয়ন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবারের অধিবেশনেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের করোনা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে সংসদ ভবনের মেডিকেল সেন্টারে। পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীসহ সবার করোনা পরীক্ষা করা হচ্ছে। অধিবেশন কক্ষেও আগের অধিবেশনগুলোর মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবিধানিক বিধানমতে এই অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। মন্ত্রিপরিষদ এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, করোনাকালে গত বছর স্বাস্থ্যবিধি মেনে সংসদের তিনটি অধিবেশনের আয়োজন করা হয়। এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা ও দিন নির্ধারণ করে সংসদ সদস্যদের বসানো হয়। আইনপ্রণেতাদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, করোনা মহামারির মধ্যে সংসদের তিনটি অধিবেশন করার অভিজ্ঞতা রয়েছে তাদের। নতুন বছরের শুরুর অধিবেশনও সেই অভিজ্ঞতার আলোকে আয়োজন করা হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা