জাতীয়

অ্যাপ বানাতে ৯০ কোটি টাকা চায় স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে হলে নিবন্ধন করতে হবে জনসাধারণকে। এই নিবন্ধন প্রক্রিয়ার জন্য দরকার একটি অ্যাপ। সেই অ্যাপ বানানোর খবর নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। সংবাদমাধ্যমের এক রিপোর্টে বলা হয়েছে, এই অ্যাপ তৈরিতে খরচ হচ্ছে ৯০ কোটি টাকা। এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে টাকা চেয়েছে স্বাস্থ্য অধিদফতর।

চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যে দেশে আসছে করোনার টিকা। সেই টিকা কিভাবে প্রয়োগ করা হবে তার একটি গাইড লাইনও ঠিক করেছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর থেকে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অ্যাপের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে হবে। সংবাদমাধ্যমের এক রিপোর্ট বলছে, এ অ্যাপ বানাতে খরচ হচ্ছে ৯০ কোটি টাকা। দেশের সব মানুষ এ অ্যাপ ব্যবহার করতে পারবে না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এ টাকা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পুরনো অ্যাপ আধুনিকরণ করতে এত টাকা খরচ নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি।

আর তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জানান, একটি অ্যাপ তৈরিতে এত খরচের প্রয়োজন নেই। তারপরও সংশ্লিষ্টদের বিষয়টি পরিষ্কার করার পরামর্শ তার।

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম বলেন, এটাকেই যদি রুপান্তর করে আবার ৯০ কোটি টাকা খরচ করে আরেকটা অ্যাপ তৈরি করা হয় তাহলে সেটা কি দাঁড়াবে, এটা আসলে বলা মুশকিল। এখানে হয়তো হতে পারে যে, পাশাপাশি এর সঙ্গে আরও কোনো খরচ যেটা আসলে অ্যাপের সঙ্গে রিলেটেড না, সেই খচরটাও এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। পরিষ্কার একটা ব্যাখ্যা প্রয়োজন যে, এটা আসলে অ্যাপের জন্য ৯০ কোটি টাকা খরচ হচ্ছে নাকি টোটাল প্রজেক্টের জন্য ৯০ কোটি টাকা।

যদিও সরকারের সংশ্লিষ্ট দফতর বলছে, অ্যাপ বানানোর পর বিপুল পরিমাণ তথ্য প্রাউড সার্ভারে হোস্ট করা, এনআইডি ও মোবাইল নম্বর যাচাই, এক বছরে ভ্যাকসিন গ্রহীতাদের কয়েক কোটি এসএমএস পাঠানো হবে এ অ্যাপের মাধ্যমে। এ ক্ষেত্রে যে খরচ হবে তা কোনোভাবেই অ্যাপ বানানোর সঙ্গে সম্পৃক্ত নয়। অ্যাপ বানাতে ৯০ কোটি টাকা খরচের গল্পকে বিভ্রান্তি ছড়ানোই উদ্দেশ্য বলে মনে করে সংশ্লিষ্ট দফতরগুলো।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা