জাতীয়

কিছু কিছু খাল সরকারও দখল করেছে : স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দখলদারিত্বের মধ্যে কিছু কিছু খাল সরকারও দখল করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে নিজ কক্ষে নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ওয়াসার হাত থেকে সিটি করপোরেশনে হস্তান্তর করা খাল নিয়ে পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খালগুলো হস্তান্তরের পর সেগুলো সংস্কার করে আধুনিক ব্যবস্থাপনার জন্য সিটি করপোরেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।

আগামী দুই দিনের মধ্যে দুই সিটি মেয়রদেরকে নিয়ে আমরা একটি বৈঠক করব। তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে জানব। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কর্মপরিকল্পনা তৈরি করেছি, সেটা তাদের জানাবো। সমন্বিতভাবে মন্ত্রণালয়ের নেতৃত্বে আমরা সংস্কার কাজগুলো করব।

তিনি আরও বলেন, হাতিরঝিল আমাদের জন্য একটি মডেল হতে পারে। এটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে দুপাশে হাঁটার রাস্তা করে জলধারগুলোকে সংরক্ষণ করা এবং মানুষের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ নগর গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখার কাজটি করব।

তাজুল ইসলাম বলেন, যেসব জায়গা অবৈধভাবে দখল হয়েছে সঙ্গত কারণে সিটি করপোরেশন তাদের দায়িত্বের অংশ হিসেবে এটি মুক্ত করবে এবং করা উচিত। সেটা করার জন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে।

খাল দখল করে নির্মাণ করা ভবনগুলো উচ্ছেদ করা সম্ভব কিনা, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সেগুলো কখন এবং কিভাবে করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে খতিয়ে দেখা হবে। কিছু কিছু খাল তো সরকারও দখল করেছে। কোথাও কোথাও খালের মধ্যে রাস্তা হয়ে গেছে। সেই রাস্তা এখন জনবহুল রাস্তা।

এগুলো নিয়ে কাজ করা চ্যালেঞ্জিং ইস্যু। তবুও যেসব খাল অবৈধভাবে দখল করা হয়েছে, সেগুলো নিয়ে সিটি করপোরেশন তাদের দায়িত্ব পালন করবে সেটাই স্বাভাবিক। তুরাগ পাড়ে নতুন শহর নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী জানান, তুরাগ পাড়ে যে শহর গড়ে তোলা হবে সেখানে ৬০ শতাংশের বেশি ওয়াটার বডি থাকবে।

এ লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। তুরাগে এই নগরী নির্মিত হলে সিঙ্গাপুর-থাইল্যান্ডের চেয়েও সুন্দর একটি নগরী হবে। মশা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মশা ভয়ঙ্কর আকার ধারণ করেছে কিনা জানিনা। তবে এটা বুঝেছি যে ইদানিং মশা দেখা যাচ্ছে। আমার নিজের বাসায়ও দুএকটা মশা দেখি, যেটা আগে দেখিনি।

মশা মারা এবং ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করার জন্য পরিকল্পিত ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। তাতে করে একটা সফলতা অর্জন করেছি, সেটা সবাইকে স্বীকার করতে হবে। মশার প্রাদুর্ভাব নিয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা